২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘হাতুড়িপেটা’

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 07:29 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ তদন্ত করছে প্রশাসন। তাছাড়া সোমবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিচার দাবিতে বিভাগের সভাপতির কাছে চিঠি দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, রোববার বিকাল ৩টার দিকে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফ রাজুসহ চার বন্ধু বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোবাহান সড়কে দিয়ে হাটছিলেন। এ সময় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী সেখান দিয়ে যাচ্ছিলেন। ছাত্রীর সন্দেহ হয়, বাংলার চার শিক্ষার্থী তাকে অনুসরণ করছেন। ছাত্রী তার সন্দেহের কথা জানালে তুফান চৌধুরী বাড়ি থেকে হাতুড়ি নিয়ে এসে রাজুকে এলোপাথাড়ি পেটান। পরে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে রাজুকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

মাদারীপুরে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর স্বামীকে হাতুড়িপেটা

কুষ্টিয়ায় ঠিকাদারকে হাতুড়িপেটা: ৩ জন আটক

হাতুড়িপেটার শিকার ঠিকাদার থানার বদলে ‘আত্মগোপনে’

আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা, যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজু ওই এলাকার মুরাদ চৌধুরীর ছেলে।

চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা। তিনি আহত শিক্ষার্থীর খোঁজখবর রাখছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান।

প্রক্টর রাজিউর রহমান বলেন, ইতোমধ্যেই তারা তিন প্রত্যক্ষদর্শী ও এক ছাত্রীসহ চারজনের বক্তব্য শুনেছেন। আহত শিক্ষার্থীর অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।