গাইবান্ধায় স্কুলশিক্ষিকার ‘গোসলের ভিডিও করে’ একজন আটক
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্কুলশিক্ষিকার গোসলের দৃশ্য ভিডিও করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক সাজু শেখ (৩৮) উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের ছেলে।
তিনি মামলার নথির বরাতে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসার গোসলখানায় গোসল করছিলেন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা। এ সময় পাশের ঘর থেকে সাজুসহ দুই-তিনজন তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করেন। শিক্ষিকা টের পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। তবে ভিডিওধারণকারীরা পালিয়ে যায়।
পরে শিক্ষিকার স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সাজু শেখকে আটক করে এবং অন্য আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি কাওছার আলী।
