২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে বাসের ধাক্কা, আরোহী স্কুলছাত্র নিহত

বগুড়ার শাজাহানপুরে পেছন থেকে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেক আরোহী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 08:12 PM

Updated : 02 Aug 2022, 06:42 PM

বৃহস্পতিবার রাতে উপজেলার আড়িয়াবাজার দক্ষিণ পাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মো. সিবগাতুল্লাহ (১৬) সিরাজগঞ্জের উল্লাপাড়ার উলিপুরের শাহেদুজ্জামানের ছেলে।

আহত হাসান আলীকে (২০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

শাজাহানপুর থানার এসআই আরিফুল ইসলাম বলেন, মোটসাইকেলে সিবগাতুল্লাহ ও হাসান আলী বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়িয়াবাজার এলাকায় পৌঁছলে পিছন থেকে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিবগাতুল্লাহর মৃত্যু হয়।

স্থানীয়রা আহত হাসান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

সিবাগাতুল্লাহ বগুড়ার জলেশ্বরীতলাল ভাড়া বাসা থাকতো। এছাড়া সিবাগাগাতুল্লাহ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।