২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কর্মী নিহত

বাগেরহাটে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক বিকাশ কর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 11:29 AM

Updated : 08 Apr 2022, 12:00 AM

শহরের দশানী ট্রাফিক মোড়ের বাগেরহাট-খুলনা মহাসড়কে সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি আজিজুল ইসলাম জানান।

নিহত সুমন শেখ শহরের মুণিগঞ্জ এলাকার সিদ্দিক শেখের ছেলে। তিনি বিকাশের বাগেরহাট অফিসের এজেন্ট ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, সুমন মোটর সাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা খুলনা থেকে পিরোজপুরগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান আাজিজুল।