২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 01:03 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

রোববার সকালে ওই ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

“সকালে গ্রামের একটি চায়ের দোকানে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এরই জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জাহান আব্দুর রহিম।