২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় সারসহ ট্রলারডুবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী নদীতে ৬০০ বস্তা সার বোঝাই একটি ট্রলার বাল্কহেডের ধাক্কায় ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2021, 07:00 PM

Updated : 02 Aug 2022, 06:36 PM

সোমবার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার জানান, উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারের নুপুর এন্টারপ্রাজের ব্যবস্থাপক বাদল মিয়া কুমিল্লার দাউকান্দি থেকে ট্রলারে ৬০০ বস্তা (৩০ টন) সরকারি বরাদ্দের সার নিয়ে সৈয়দপুরের উদ্দ্যেশে রওনা দেন।

“সিরাজদিখানের কুচিয়ামোড়ায় এলে রাত হয়ে যাওয়ায় ট্রলারটি নোঙ্গর করা হয়। সোমবার ভোর সাড়ে ৪টায় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।”

এ সময় ট্রলারের মাঝিসহ তিন জন স্টাফ সাঁতরে কূলে উঠতে সক্ষম হন বলে তিনি জানান।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, “ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি। মঙ্গলবার ডুবরি এসে উদ্ধার কাজ করবে।”