জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের পেছাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আবার পেছানো হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা ২০ নভেম্বর ২০২১ এর পরিবর্তে ২১ নভেম্বর রোববার এবং ২১ নভেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর সোমবার পূর্ব নির্ধারিত শিফট ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অন্যান্য সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে আবু হাসান বলেন, পূর্ব নির্ধারিত তারিখ সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২০ নভেম্বর) হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভর্তি পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে পেছানো হয়েছিল ‘এ’ ইউনিটের পরীক্ষা।
আরও পড়ুন:
