২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশু ধর্ষণ ও হত্যায় ১ জনের ফাঁসির রায়

রংপুরের পীরগঞ্জে আট বছর আগে এক শিশুকে ধর্ষণ ও হত্যার অপরাধে একজনের ফাঁসির রায় হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2021, 07:33 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

রোববার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলী আহাম্মেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

হিরু মিয়াকে (খোড়া হিরু) একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।  

মামলার নথি থেকে জানা যায়, পীরগঞ্জের ফতেপুর গ্রামে ২০১৩ সালের ১১ এপ্রিল ছয় বছরের এক মেয়েকে হিরু মিয়া ওরফে খোড়া হিরু তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের ভেতর মাটিচাপা দিয়ে রাখেন। পরে শিশুর স্বজন ও এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম হিরু মিয়ার বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি তাইজুর রহমান লাইজু।