বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ দুই নারীর মধ্যে একজনের লাশ উদ্ধার করছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস।
রূপগঞ্জ থানার ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মন্টু কুমার দাস জানান, শীতলক্ষ্যা নদীর তারাব ঘাটে সামনে থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার সৃষ্টির লাশটি উদ্বার করেন তারা।
মন্টু বলেন, “সকাল থেকে সৃষ্টির সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ করে। সৃষ্টির পরিবারের স্বজনরা ঘাটেই আছে। তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। আর জাবেদার সন্ধানে উদ্ধার কাজ চলছে।”
ঢাকা ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ প্রিন্স জানান, জবেদার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা পুরো নদীতেই তল্লাশি চালাচ্ছে। আর সৃষ্টির লাশ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
