২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইক্রোবাসে লরির ধাক্কা, নিহত ২

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসে লরির ধাক্কায় দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা প্রতি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 12:22 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

উপজেলার কাঠেরপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কে শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ও‌সি জিয়াউল হক টিপু জানান।

নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার ভাটগাও গ্রামের আবদুল মালেকের ছেলে ইব্রাহিম ও লাকসাম উপজেলার কামাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম।

ও‌সি বলেন, ঢাকা থে‌কে চট্টগ্রামগামী লরি পেছন থেকে একটি মাইক্রোবাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুটি লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আহত একজনকে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।