২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মেয়েকে ‘বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা’ মায়ের

যশোরের শার্শা উপজেলায় পারিবারিক কলহের জেরে ছয় বছরের মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 11:31 AM

Updated : 07 Apr 2022, 11:30 PM

মঙ্গলবার রাতে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (২৭) ও সুমির মেয়ে আখি মনির (৬) এই মৃত্যু হয়।

সুমির মামা কামরুজ্জামান বলেন, ছাড়াছাড়ির পর সুমি বাবার বাড়ি ছিলেন। তাকে ফের বিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু সুমি মেয়েকে অন্য কোথাও রেখে বিয়ে করতে চাননি। এই নিয়ে সুমির সঙ্গে বাবা ও পরিবারের কলহ চলছিল।

“মঙ্গলবার সন্ধ্যায় সুমি তার মেয়েকে ভাতের সঙ্গে বিয় দেয়। পরে নিজেও খায়।”

যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। আর সুমিকে ভর্তি করার পর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয়।”

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, মা-মেয়ের মৃত্যুর ঘটনা শুনেছে পুলিশ। ঘটনা তদন্ত করা হচ্ছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য।