গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আইরিন (৩০) রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তার স্বামীর নাম উজ্জ্বল মিয়া।
শ্রীপুর থানার এসআই আরশাদ মিয়া বলেন, “নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
“ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন।”
প্রতীকী ছবি
এখানে থেকে আইরিন এক পোশাক কারখানায় অপারেটর পদে এবং তার স্বামী গ্রেটওয়াল সিরামিক্স কারখানার লোডার পদে চাকরি করেন।
তাদের বিয়ের বছর খানেক পর আইরিন জানতে পারেন উজ্জ্বলের আরেকজন স্ত্রী রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তাদের মধ্যে কলহ লেগেই থাকত।
শনিবার দুপুরেও তাদের মধ্যে ঝাগড়া বাধে। বিকেল সোয়া ৫টার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতরে খাটের উপর আইরনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সন্ধ্যায় লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
