২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2021, 06:13 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহতের ছোট মেয়ে এবং অটোরিকশা চালক আহত হন।

নিহত রুবি আক্তার (৩১) রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী এবং তাদের বড় মেয়ে ফাতেমা-তুজ- জোহরা (১২) ।

আহতরা হলেন নিহত রুবি আক্তারের মেয়ে নাফিজা আক্তার (৬) এবং অটোরিকশাটির চালক হুমায়ুন মিয়া (৩২)।

রূপগঞ্জ থানার ভোলাবো তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে রুবি তার বিরাবোর বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে অটোরিকশায় করে কালাদীতে বাবার বাড়ি যাচ্ছিলেন।

এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়ায় পৌঁছালে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই রুবি ও তার বড় মেয়ে ফাতেমা নিহত হন। ছোট মেয়ে নাফিজা ও অটোরিকশা চালক হুমায়ুন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক তপন চন্দ্র রায় ও হেলপার তারেক মাঝিকে আটক করেছে পুলিশ বলে জানান তিনি।