যশোর কারাগারের স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড
যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে আগুন লেগে ছয়টি টিনশেড ঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার তুহিনকান্তি।
তিনি বলেন, সদ্য অবসরে যাওয়া সুবেদার ইউনুছ আলীর ঘরে হঠাৎ করে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি ঘর পুড়ে যায়। এসব ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ইউনুনছ আলী, কারারক্ষী আশরাফুল আলম, আমিনুর রহমান, সুমন হোসেন, তারিকুজ্জামান রাসেল ও জিয়াউর রহমান।
সব ঘরে টিনের বেড়া ও চিনের চাল ছিল বলে তিনি জানান।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, “আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। ঘরে টিভি, ফ্রিজ যা ছিল সব পুড়ে গেছে।”
কেউ আগুনের কারণ বলতে পারেননি।
