২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2021, 02:57 PM

Updated : 07 Apr 2022, 10:42 PM

কোনাবাড়ী থানার এএসআই মো. মমিন মিয়া জানান, শহরের রাজাবাড়ী এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত খালিদ হাসান মিলু (২৮) ওই এলাকার আয়নাল হকের ছেলে।

এএসআই বলেন, রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে খালিদ হাসান মিলুর একটি খাবার হোটেল রয়েছে। সকালে ওই হোটেলের সামনে মিলুসহ ৪/৫ জন সাইনবোর্ড টানাচ্ছিল।

“এক পর্যায়ে সেখানে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে সাইনবোর্ডটির স্পর্শ লাগে। এ সময় মিলুসহ ৪/৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময় পথেই মিলু মারা যান।”