২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2021, 01:35 PM

Updated : 07 Apr 2022, 10:41 PM

শুক্রবার সকাল ৭টার দিকে শহরের পুনিয়াউট এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৩৮) কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খেওড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়দের বরাতে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, পণ্যবোঝাই একটি ভ্যানকে একটি পণ্যবোঝাই ট্রাক চাপা দিয়ে উল্টে যায়।

“এতে ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান।”

ওসি বলেন, “এ ঘটনায় মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছে। আর ভ্যান চালকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।