শীতলক্ষ্যা তীরে আরও ৩০ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সোনাকান্দা এলাকায় দ্বিতীয় দিন আরও অন্তত ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌবন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল জানান, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আগের দিনও ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় জানিয়ে তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চলছে। অভিযান চলমান থাকবে।
অভিযানের সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নৌবন্দরের উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক মো. নূর হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
