২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারের যাবজ্জীবনের কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2020, 05:07 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

শনিবার সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নিজাম উদ্দিন (৪২) ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে এবং এ কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪৬৪৩/এ।

২০০৮ সালে হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন করা হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে এ কারাগারের বন্দি নিজাম উদ্দিন শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষ মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেন তিনি।