২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে তিন তালার ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 01:08 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, শনিবার রাতে উপজেলার কেওঢালা বাগদোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে তাদের থানায় মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন কিশোরীর বড় বোন। গত ১৪ অক্টোবর বোনের বাসায় বেড়াতে আসে ওই কিশোরী। এরপর থেকে  ওই বাড়ির নিচতালার মুদি দোকানি রুবেল (২৫) ও ভাড়াটিয়া অপু (২২) তাকে উত্ত্যক্ত করা শুরু করেন। শনিবার রাতে রুবেল ও অপু কিশোরীর মুখ চেপে ধরে ছাদে নিয়ে যান। ধর্ষণে বাধা দেওয়ায় তাকে তিন তলার ছাদ থেকে ফেলে  দিয়ে পালিয়ে যান রুবেল ও অপু।

মামলায় অভিযোগ করা হয়েছে, কিশোরীর এক পা ও হাত ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে। তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি ফখরুদ্দীন বলেন, কিশোরীর বড় বোন রোববার বিকেলে মামলা করেছেন। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা করছে।