২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ‘করোনাভাইরাসের ওষুধ’ বলে প্রতারণা, আটক ৩

নারায়ণগঞ্জে ‘করোনাভাইরাসের’ ওষুধ তৈরির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2020, 07:09 PM

Updated : 18 Aug 2022, 03:42 PM

র‌্যাব ১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সোনারগাঁ উপজেলার সাদীপুর এলাকার মো. নিজাম উদ্দিন (৩৯), খাদেম হোসেন (৩০) ও আমিনুল ইসলাম (১৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে গোপন খবর পেয়ে উপজেলার সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছানোয়ার নামে এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে ‘গ্লোবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিমিটেড’ নামক কারখানা চালিয়ে আসছিলেন।

“সেখানে তারা ‘নীহারিকা মান্না’ নামে পাউডার উৎপাদন করে করোনাভাইরাসের ওষুধ হিসেবে বাজারজাত করে আসছিলেন। তাছাড়া তারা মানহীন খাদ্যপণ্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে প্রতারণামূ করছিলেন।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনাভাইরাসের ওষুধ-টিকা নিয়ে বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান গবেষণা চালালেও এখনও তা পরীক্ষার পর্যায়ে রয়েছে।