সিনহা হত্যা: ওসি প্রদীপ আরও একদিনের রিমান্ডে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপের আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-০৪) তামান্না ফারা’র আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত র্যাবের এএস পি খায়রুল ইসলাম জানান, ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব আরও একদিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর আদালত।এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এ ঘটনায় গত ৫ অগাস্ট সিনহার বোন শাহরিয়ার শারমিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরদিন টেকনাফ থানার সাবেক ওসিহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
