২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চিকিৎসকসহ আরও ২৩ জন শনাক্ত

গোপালগঞ্জে এক চিকিৎসকসহ আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 01:48 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

শুক্রবার সকালে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই ২৩  জনসহ গোপালগঞ্জে মোট ৪৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২২৪ জন। আর মারা গেছেন সাতজন।  

এ পর্যন্ত এ জেলায় ৪১৩১ জনের পরীক্ষায় এই ৪৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মুকসুদপুর উপজেলায় ১১৩ জন আর কাশিয়ানীতে রয়েছেন ১১৫ জন। অন্যান্য উপজেলায় আক্রান্তদের সংখ্যা একশর নিচে। আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী রয়েছেন ৩৯ জন। আর ২০ জন হলেন পুলিশ সদস্য।