গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে দুটি পোশাক কারখানায় ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বুধবার নগরীর শরীফপুর ও টঙ্গী এলাকায় এই অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে পুলিশের হস্তক্ষেপে কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহারের প্রতিশ্রুত দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সুশান্ত সরকার জানান, বিকাল পর্যন্ত ফটকে অবস্থান করে তারা কর্তৃপক্ষের কোনো সাড়া পাননি। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসলাম হোসেন জানান, টঙ্গীর আয়েশা গালিয়া পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। ওই কারখানার কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হবে বলে সংবাদ পেয়ে তারা সকাল থেকে কারখানার গেইটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-মংমনসিংহ মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
