২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ

ফরিদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির চার বস্তা চাল আটকের পর সংশ্লিষ্টের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 10:02 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

সোমবার দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায় এ ঘটনায় ভ্যান চালককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিল করা করে ভ্রাম্যমাণ আদালত।

এ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, সদরপুর উপজেলার জয় বাংলা বাজার এলাকার ডিলার মো. হালিমের ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পাচার করার সময় ভ্যানচাকল মো. বাবলুসহ ভ্যানটি আটক করে এলাকাবাসী।

“এ খবর পাওয়ার পর আমরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ঘটনার সত্যতা পাই।”

পরে সেখানে চার বস্তায় ১২০ কেজি চাল পাচারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যান চালক বাবুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হালিমের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানান তিনি।

আদালত পরিচালনার সময় ডিলার হালিম পালাতক ছিলেন।