২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জ্বর-শ্বাসকষ্টে নারীর মৃত্যু, স্বজনরা কোয়ারেন্টিনে

শেরপুর শহরে জ্বর ও শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 08:41 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

শনিবার বাকরাকসা এলাকায় নিজ বাড়িতে ৬০ বছরবয়সী এই নারীর মৃত্যু হয় বলে সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান।  

পরিবারের সদস্যদের্‌ উদ্ধৃতি দিয়ে সিভিল সার্জন বলেন, বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাস কষ্ট ভুগছিলেন ওই নারী। 

“শনিবার ভোরে তার মৃত্যু হলে করোনা আক্রান্ত সন্দেহে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওই বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে; তাদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান।