২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ঘরে আগুনে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ঘরে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 07:52 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

উপজেলার চাপগ্রামের কার্তিক চন্দ্র পালের ঘরে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

নিহত অর্নিবা রানী পাল (৫৫) কার্তিক পালের স্ত্রী।

এলাকাবাসী জানান, কার্তিক পালের দুই ছেলে ও এক মেয়ে বেশ কয়েক বছর ধরে ভারতে থাকেন। বাড়িতে তিনি ও তার স্ত্রী অর্নিবা থাকতেন। কার্তিক দুপুরে বিলের মধ্যে পাটের জমি নিড়াতে যান। এ সময় অর্নিবা বাড়িতে একাই ছিলেন।

এ সময় কার্তিকের ঘরে আগুন লাগলে ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং তার স্ত্রী দগ্ধ হয়ে মারা যান।

দিঘিরপার তদন্ত কেন্দ্রর ইনচার্জ জিল্লুর রহমান বলেন, “ধূপ অথবা বৈদুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”