২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বকেয়ার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 03:43 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

কাঁচপুর শিল্প পুলিশের পরিদর্শক মনির হোসেন বলেন, সোনারগাঁয়ের টিপরদী এলাকার ইউসান নিট কম্পোজিট লিমিটেড নামে একটি কারখানার  শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে এই অবরোধ করেন।

“পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাইনি।”

শ্রমিকদের দাবি, তাদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। গত কোরবানির ঈদের পর থেকে তাদের কোনো বেতন-ভাতা দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ,

এ বিষয়ে ইউসান নিট কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপক মো. আকতার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।