২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষের তীর থেকে ২ নবজাতকের লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের তীর থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 08:01 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মেলাবাজার কপোতাক্ষ নদের তীরে লাশ দুটি পাওয়া যায় বলে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জনান। 

তিনি বলেন, “দুই জেলে মাছ ধরার সময় কপোতাক্ষ নদের তীরে ওই দুটি নবজাতকের লাশ দেখতে পায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উ্দ্ধার করে।”

নবজাতকদের লাশ সাতক্ষীরা পৌর সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান ওসি।