‘ফেইসবুকে লিখে’ চাঁদপুরে আ.লীগ নেতা কারাগারে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম জানান, শনিবার আদালত এই নির্দেশ দেয়। শুক্রবার রাতে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সফিউল আযম স্বপনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা হয়। মামলার পর শুক্রবার গভীর রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, “স্বপন শুক্রবার ফেইসবুকে একটি লেখা পোস্ট করার পর শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পাটওয়ারী তুষার বাদী হয়ে থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।”
পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
