গোপালগঞ্জে পুকুর থেকে বাইকসহ তরুণের লাশ উদ্ধার
গোপালগঞ্জে পুকুর থেকে মোটরসাইকেলসহ এক তরুণ দোকান কর্মচারী লাশ উদ্ধার করা হয়েছে।
মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে তিনি মারা যান বলে পুলিশের ধারণা।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশের পুকুর থেকে সুমন দেবনাথ (২৩) নামে এই তরুণের লাশ উদ্ধার করেন তারা।
সুমন ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুদীপ দেবনাথের ছেলে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী বাজারে অনিল কুণ্ডু নামে এক ব্যক্তি দোকানে কাজ করতেন সুমন।
পরিদর্শক মামুন বলেন, সুমন তার সহকমী বিনয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে মোটরসইকেলে করে পার্টি স্প্রে কিনতে উজানী থেকে মুকসুদপুর উপজেলা সদরে যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকমীরা গিয়ে লাশ, মোটরসাইকেল ও সুমনের মোবাইল ফোন উদ্ধার করে।
“স্প্রে কিনে ফেরার পথে সুমন মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে মারা যান বলে পুলিশ ধারণা করছে।”
