রংপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত
রংপুরের তারাগঞ্জে হাঁটতে বেরিয়ে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার রপুর-দিনাজপুর মহাসড়কে বৃহস্পতিবার সকালে এ দুঘর্টনা ঘটে।
নিহত ওমর আলী (৬২) ইকরচালী গ্রামের জুলহাস আলীর ছেলে। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, জুলহাস তারাগঞ্জের মহাসড়কে হাঁটতে বের হলে একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
“তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
