২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৬৫ বোতল মদসহ’ আটক ১

মাগুরায় ‘৬৫ বোতল’ দেশি-বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2019, 02:27 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

সোমবার এ ঘটনায় গ্রেপ্তার শহিদুল শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শহিদুল মাগুরার শ্রীপুর উপজেলার মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফ শেখ এর ছেলে।

শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে নাকোল ক্যাম্প পুলিশ কাদিরপাড়া ইউনিয়নের মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের শাহিদুল শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সে সময় ‘তার ঘরের খাটের নিচ থেকে সাড়ে ৬৫ বোতল দেশি-বিদেশি মদ’ উদ্ধার করা হয়েছে।

অবৈধ মদ রাখার দায়ে শহিদুল শেখকে প্রথমে আটক করে তারা।

পরে শাহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।