২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ২০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বরিশালে পৃথক অভিযান চালিয়ে বিশ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 05:50 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন ও নগরীর জর্ডন রোড থেকে ভোরে তাদের আটক করা হয়।  

আটককরা হলেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের মাকসুদুল আলম নান্টু (৪২) ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের ইমদাদুল হক রাজন (২২)।

পুলিশ কমিশনার বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ডিঙ্গামানিক গ্রামে চিহ্নিত মাদক কারবারি নান্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার ঘর থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

“পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নগরীর জর্ডন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে আরও ১৪ হাজার ইয়াবা উদ্ধার এবং রাজন নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।”

এ সময় জাহিদ ও স্বজন নামে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় মাদক আইনে পলাতক দুইজন চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।