২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সেই মাদ্রাসা ছাত্রের মস্তক উদ্ধার

চুয়াডাঙ্গায় নিহত মো. আবির হোসাইন নামে সেই মাদ্রাসা ছাত্রের মস্তক উদ্ধার করেছে পুলিশ; এর আগে যার দেহ উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 01:09 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ডুবুরিরা একটি পুকুর থেকে মস্তকটি উদ্ধার করে।

বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে পুলিশ তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে।

আবির কয়রাডাঙ্গা নূরানি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়ার সময় থেকে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে মাদ্রাসার ৩০০ গজ পেছনে একটি আমবাগানে মস্তকবিহীন লাশ মেলে।

পরিদর্শক মাহবুবুর বলেন, বুধবার সারাদিন ও রাতে খোঁজাখুজি করে পুলিশ। সকালে ওই পুকুরে ডুবুরি নামানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে ডুবুরিরা পুকুরে মস্তক খুঁজে পান।

পুলিশ খুনি ধরতে কাজ করছে বলে তিনি জানান।

পুরনো খবর:

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার