২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রামে পানি

পাহাড়ি ঢল আর বৃষ্টির  পানির চাপে নেত্রকোণার কলমাকান্দায় বেড়িবাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 04:56 PM

Updated : 10 Oct 2022, 09:12 PM

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, উপজেলার পাঁচগাঁও নদীর বেড়িবাঁধ ভেঙে এই প্লাবন দেখা দেয়।

এতে উপজেলার রংছাতি, খারনৈ ও লেংগুরা ইউনিয়নের পাচগাঁও, ধারাপাড়া, নয়া চৈতাপাড়া, রামনাথপুরসহ ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আকস্মিক  বন্যায় অর্ধশত কাঁচাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

“প্রায়  তিন হাজার পরিবারের ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ১০ কিলোমিটার কাঁচা রাস্তা। ভেসে গেছে অর্ধশত পুকুরের মাছ।”

বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।

তিনি বলেন, “পর্যাপ্ত ত্রাণ আছে। সরকার সচেতন আছে। ওই এলাকায় পাহাড়ি ঢল আসে অনেকটা রুটিনমাফিক । বৃষ্টি থেমে গেলে পানি নেমে যায়। এর পরও আমরা প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষের পাশে আছি।”