২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে; এ ঘটনায় তার এক সহপাঠী আহত হয়েছে। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2019, 12:24 PM

Updated : 08 Apr 2022, 03:58 PM

সুন্দরগঞ্জে থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, উপজেলার ছাইতানতলা বাজারের শাখামারা ব্রিজ এলাকার সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কে বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমী আক্তার (১৬) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র (জানেরপাড়) গ্রামের আব্দুল গণির মেয়ে ও স্থানীয় করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেণির ছাত্রী।

আহত শাহানাজ খাতুন ওই গ্রামের শাহ আলমের মেয়ে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, শাহানাজ ও সুমী বাড়ি থেকে বাইসাইকেলে করে স্থানীয় শিবরাম জ্যোতি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই সুমীর মৃত্যু হয়।”

ট্রাকটি আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।