২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে আওয়ামী সমর্থকদের জয়

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ তিনটি ছাড়া বাকি ১১টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2019, 01:13 AM

Updated : 18 Aug 2022, 04:57 PM

বুধবার অনুষ্ঠিত এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিয়া মোহাম্মদ ফেরদৌস।

তার দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের তারেক উদ্দিন আহমেদ আবাদ ১৮৪ ভোট এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের জালাল মোহাম্মদ গাউস পেয়েছেন ১২৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক শহিদুল আলম শহীদ পেয়েছেন ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের এ এম সাজ্জাদুল হক ১৪১ এবং স্বতন্ত্র প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন ৬ ভোট পেয়েছেন।

শহিদুল আলম শহীদ এবার নিয়ে টানা ১১ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। অন্যদিকে সভাপতি পদে এবার নিয়ে পাঁচবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা মিয়া ফেরদৌস।

অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা প্রার্থীরা হচ্ছেন সহ সভাপতি নবী হোসেন,  সহ-সাধারণ সম্পাদক নাজমুন নাহার মিলি ও এহতেশামুল হক চৌধুরী জুয়েল, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আহমেদ পলাশ, কার্যকরী সদস্য পদে যথাক্রমে খন্দকার ইয়াকুব ফয়সল, মোহাম্মদ মোজাফফর আহমেদ সোহাগ, সায়েরা বানু ছবি ও মোঃ হাফিজুর রহমান তালুকদার টিটু।

এ ছাড়া এ পরিষদ থেকে অডিটর পদে সাইফুল ইসলাম রাসেল ও লাইব্রেরী সম্পাদক পদে ফজলুর রহমান সোহেল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।  

বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সহ সভাপতি মনসুর আলম ও  কার্যকরী সদস্য পদে তানভীর হাসান রানা।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী জানান, নির্বাচনে সমিতির ৫৩৮ জন ভোটারের মধ্যে ৫০৬ জন ভোট দিয়েছেন।