২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি’ (বিডিইউ) প্রথম প্রথমবর্ষে ভর্তির ফল প্রকাশ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2019, 12:12 AM

Updated : 08 Apr 2022, 03:50 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://bdu.ac.bd) এবং ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://admission.bdu.ac.bd‡Z –এ একযোগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এ ফল প্রকাশ করা হয়।

ভর্তিচ্ছু আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://bdu.ac.bd) এবং ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://admission.bdu.ac.bd থেকে তাদের ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুনাজ আহমেদ নূর জানান, প্রথমবারের ভর্তিতে সর্বোচ্চ জিপিএ-এর ভিত্তিতে ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং শিক্ষা ও আইসিটি ইন এডুকেশন নামের দুটি বিভাগে ৫০ জন করে মোট ১০০ জন আবেদনকারীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

এতে ছাত্র-ছাত্রীর অনুপাত হলো ৭০:৩০। এর আগে ৮ হাজার ৫০৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য অবেদন করা হয়। আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে তিনি জানান।

মনোনীতরা আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিদিষ্ট আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংকের রকেটের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলেও তিনি জানান।