২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শুমারি শুরু হচ্ছে

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সনদ সহজীকরণের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুমারি শুরু হচ্ছে বৃহস্পতিবার।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 10:51 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তার এই প্রকল্প বুধবার উদ্বোধন করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।

বিকেলে জেলা প্রশাসক শ্রীমঙ্গলের রামনগর মনিপুরি পাড়ায় মাঠ পর্যায়ে শুমারির কাজ উদ্বোধন করেন, যা বৃহস্পতিবার থেকে একযোগে পুরো উপজেলায় চলবে।

এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী শুমারিকারীদের কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশসাক তোফায়েল ইসলাম বলেন, জেলার সাতটি উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী। প্রায়ই বিশেষ কোটায় তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে কিংবা অনান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের সনদের প্রয়োজন পড়ে।

তাই তিনি নিজ উদ্যোগে এ জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শুমারি শুরু করেছেন। এর ফলে তাদের তথ্য পেতে সহজ হবে। তাদের সনদ প্রদানের আগে যাচাই বাচাই-এর প্রয়োজন পড়ে, যা কমে আসবে, বলেন জেলা প্রশাসন।

অনলাইনে নথিভুক্ত করায় এ জেলার ক্ষুদ্র- নৃ-জাতিগোষ্ঠী সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাবেন সংশ্লিষ্টরা। প্রাইভেট প্রকল্প হিসেবে কমলগঞ্জে তা সম্পন্ন হয়েছে; এতে ওই উপজেলার সমস্ত তথ্য এখন ডাটা আকারে তাদের হাতে রয়েছে বলে তিনি জানান।

একইভাবে পুরো জেলার তথ্য সংগ্রহ করা হবে। আর এর সফলতা পেলে  ভবিষ্যতে সরকার প্রয়োজনে সারা দেশেও এই শুমারি করতে পারেন, বলেন তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুর ইসলাম, ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর প্রমুখ।

এছাড়া প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ক্ষুদ্র নৃগোষ্টীর প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।