২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে ফাঁদসহ জবাই করা হরিণ উদ্ধার

সুন্দরবনে জবাই করা হরিণসহ ফাঁদ ও নৌকা জব্দ করেছে বনবিভাগ। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 05:34 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া টহল ফাঁড়ির ওসি মো. ইসমাইল হোসেন জানান, বুধবার গভীর রাতে সুন্দরবন পূর্ব বিভাগে কাগার ভাড়ানীর খাল এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

পরে তিনজনের বিরুদ্ধে মামলা হয় জানিয়ে তিনি বলেন, জেলার মংলা উপজেলার চাঁদপাই গ্রামের হাকিম হাওলাদারের তিন ছেলে গত ১৫ জানুয়ারি বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ শিকারে যান।

“বুধবার রাতে বনরক্ষীরা নিয়মিত টহলের সময় একটি ডিঙ্গিনৌকা দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে। কিন্তু নৌকা ফেলে তিন ভাই বনের মধ্যে পালিয়ে যান।”

ওই নৌকায় তল্লাশি চালিয়ে একটি জবাই করা হরিণ ও হরিণ শিকারের ২০০ ফুট ফাঁদ পাওয়া গেছে বলে জানান ওসি ইসমাইল।

তিনি বলেন, বনরক্ষীরা নৌকা, ফাঁদ ও জবাই করা হরিণটি নিয়ে এসেছে। এ ঘটনায় তিন সহোদরের বিরুদ্ধে বণ্যপ্রাণী আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

তিন আসামি হলেন এখলাস হাওলাদার (৩৫), ইয়াছিন হাওলাদার (৩২) ও ইলিয়াস হাওলাদার (৩০)। তারা মংলা উপজেলার চাঁদপাই গ্রামের হাকিম হাওলাদারের তিন ছেলে।