গাজীপুরে নবজাতকের লাশ উদ্ধার
গাজীপুরে রেললাইনের পাশ থেকে ব্যাগে ভরা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত কুমার দাস জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের সাহাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে এই মেয়েশিশুটির বয়স পাঁচ মাস। তার পরিচয় জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
