২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল শুল্ক ভবনে ৪ ঘণ্টার কর্মবিরতি

বেনাপোল শুল্ক ভবনের রাজস্ব কর্মকর্তারা চার ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2018, 05:23 PM

Updated : 19 Aug 2022, 03:01 PM

খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার গোলাম মোর্তজা বলেন, বুধবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বেনাপোল বন্দরে তারা এই কর্মসূচি পালন করেন।

“গত ৬ ডিসেম্বর তামাবিল চেকপোস্ট হয়ে ভারত থেকে কয়েকজন যাত্রী বাংলাদেশে আসার সময় শূন্যরেখায় বিজিবি তাদের ব্যাগ তল্লাশি করে। এতে কাস্টমস সদস্যরা আপত্তি জানালে বিজিবি সদস্যরা তাদের ওপর হামলা চালিয়ে ছয়জনকে আহত করেন।”

এ ঘটনার বিচার দাবি করে তারা এই কর্মসূচি পালক করেন বলে তিনি জানান।