২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালয়েশিয়া পাচারকালে’ সেন্টমার্টিন উপকূলে ৩৩ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন উপকূল থেকে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে, যাদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 11:55 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

এ সময় দালাল সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করা হয়। 

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, বুধবার বিকাল ৫ টার দিকে বঙ্গোপসাগরের কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে এ অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ১০ নারী, ১৪ পুরুষ ও ৯ শিশু রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে কোস্ট গার্ড জানিয়েছে। 

ফয়েজুল বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে টহলরত কোস্টগার্ডের একটি দল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৩৩ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ৬ জন দালালকে আটক করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

ফয়েজুল আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার ১৪ রোহিঙ্গা নারী পুরুষকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের গোলারচর দক্ষিণ পাড়া থেকে উদ্ধার করেছে বিজিবি। একদল প্রতারক তাদেরকে মলয়েশিয়া নেওয়ার জন্য ট্রলারে তোলে। পরে তিনদিন সমুদ্রে ঘুরিয়ে তাদের গোলারচরে নামিয়ে দিয়ে বলে ওইটাই মালয়েশিয়া।

পুরনো খবর:

‘মালয়েশিয়া নেওয়ার কথা বলে’ নামাল কক্সবাজারে