গাজীপুরে আনসার হত্যার ঘটনায় মামলা
গাজীপুরে আনসার সদস্য ভৈরবচন্দ্র সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কাশিমপুর থানার এসআই আবু সাইদ জানান, বৃহস্পতিবার রাতে এই মামলা করা হয়।
চুরির অভিযোগে এক শ্রমিককে হত্যার পর গুম করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার কয়েকটি কারখানার শ্রমিকরা অন্তত ১০টি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
এসআই সাইদ বলেন, “ডেল্টার জিএম আব্দুল খালেক অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন। ভাঙচুরে কারখানার সাত-আট লাখ টাকার ক্ষতি ও বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ও শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।”
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
