বরিশালে ছাত্রদল নেতাসহ আটক ৫
মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার বেলা ১১টার দিকে নগরের সদর রোড থেকে তাদের আটক করা হয় জানিয়ে তিনি বলেন, “জনগণের জানমাল রক্ষায় পুলিশ সব সময় সতর্ক অবস্থানে।
“মানববন্ধনকে কেন্দ্র করে তারা নগরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ কারণে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে বিএনপি নেতা মজিবর রহমান অভিযোগ করেছেন, “শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি করতে দেয়নি পুলিশ। কর্মসূচিতে যোগ দিতে আসা নেতাকর্মীদের ধাওয়া করা হয়েছে। বিনা কারণে পাঁচজনকে আটক করা হয়েছে।”
আটককৃতরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, ছাত্রদলকর্মী ওবায়দুল ইসলাম শাওন, লেলিন খান মোর্শেদ, রিমন হোসেন ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নাইমুল হাসান প্রিন্স।
