২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩ ‘জেএমবি’ আটক

নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন ‘জেএমবি’ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 07:04 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

র‌্যাব ১১-এর অধিনায়ক রাসেল আহম্মেদ কবীর জানান, রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর ও ঢাকার ডেমরা থানার পশ্চিম হাজীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বরিশালের কাউনিয়া এলাকার রেজাউল করিম, বরিশালের বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৮) ও চাঁদপুরের ফরিদগঞ্জের শাহনাজ আক্তার সাদিকা (২৫)।

র‌্যাব কর্মকর্তা কবীর সাংবাদিকদের বলেন, তারা নাশকতামূলক কার্যক্রম চালাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী গোপন বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদিকা জেএমবির নারী শাখার ঢাকা দক্ষিণ অঞ্চলের সমন্বয়কারী, রেজাউল সামরিক শাখার সদস্য আর জহিরুল সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন।”

তাদের বিরুদ্ধে আনইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।