২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর শহরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 04:40 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার পর ফারহান হোসেন শোয়েব (১৪) নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয়

ফারহান শহরের শাহী মসজিদ এলাকার মজিবর রহমানের ছেলে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল ফারহান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ ফারহানের বন্ধুদের বরাতে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ফারহান তার বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়েছিল। সাঁতার দেওয়ার একপর্যায়ে সে মধ্য পুকুরে ডুবে যায়।

“বন্ধুরা চেষ্টা করে খুঁজে না পেয়ে আমাদের খবর দেয়। ডুবুরিরা গিয়ে বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত না করেই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।