২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ইয়াবাসহ চাকরিচ্যুত সেনা সদস্য আটক

জামালপুরে ইয়াবা ট্যাবলেটসহ চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 11:36 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সোমবার রাতে পৌরসভার  চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলাম জানান।

আটক বিল্লাল হোসেন (৩৪) চন্দ্রা গ্রামের দুলাল হোসাইনের ছেলে।

ওসি বলেন, রাত ৯টায় চন্দ্রা মিয়াবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সবেক সেনাসদস্য বিল্লাল হোসেনকে আটক করে। তার কাছ থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিল্লালকে সেনাবাহিনীর চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

“এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এছাড়া তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে বলেও ওসি জানান।