টঙ্গীবাড়ীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পুকুরে ডুবে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার আব্দুল্লাপুর পাটিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো পাটিকরপাড়ার সুমন মুদির মেয়ে কৃষ্ণা ( ৬) ও লিটন দে-এর মেয়ে ভারতী দে (৬)। তারা দুজনই স্থানীয় জিহসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে পড়ত।
মৃত ভারতীর ভাই কার্তিক দে জানান, কৃষ্ণা ও ভারতী বেশিরভাই সময় একসঙ্গে থাকত। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকাল ১০টার দিকে তারা খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়।
“বাড়িতে খুজেঁ না পেয়ে কয়েক ঘণ্টা পর পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
