তীব্র স্রোতে শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত
পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে পুরনো ফেরিগুলো স্রোতের বিপরীতে চলতে না পারায় ঘাট এলাকায় যানজট দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিএর এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বেশ কয়েক দিন ধরে পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। স্রোতের গতির চেয়ে ফেরির গতি কম হওয়ায় স্রোতের প্রতিকূলে টিকতে পারছে না।
এছাড়া লৌহজং টার্নিং পয়েন্টে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, এ কারণে ফেরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ঘটনাও ঘটেছে।
ফেরি স্বল্পতায় ট্রাক পার করা হচ্ছে না। ঘাটে ট্রাকের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।
মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, ঘাটে প্রচুর যানজট দেখা দিয়েছে। পার্কিং ইয়ার্ড থেকে এ জট চলে গেছে মহাসড়কে।
